• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বরিশালের গন সমাবেশ সফল করতে নাজিরপুরে বিএনপির প্রস্তুতিসভা ও প্রচারপত্র বিলি

প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৫৩
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:৫৩

 

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি ঃ আাগামী ৪ ফেব্রুয়ারী বরিশাল বিভাগীয় সমাবেশে সফল করার লক্ষ্যে পিরোজপুরে নাজিরপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকালে স্থানীয় বাবুরহাট বাজারে সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমানে সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপি আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সাফিকুল ইসলাম সাফিক।
এসময় বিএনপি নেতারা বলেন জনগনের এখন ভোটে উপর দিয়ে আস্থা হারিয়ে গেছে। কারন এই সরকার এখন দিনের ভোট রাতে করে। তাই তারা এখন আর ভোট কেন্দ্র যায় না। আওয়ামী লীগ আরোও একটি রাতের ভোট আয়োজন করে ক্ষমতা টিকে থাকতে মরিয়া।
আবার ও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর স্বিদ্ধান্ত প্রতিবাদ জানিয়ে বলেন নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র দাম এখন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। খুন গুম ও নির্যাতন চালিয়ে জনগনের চলমান গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না।
পরে গনতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি আদায়ে বরিশাল বিভাগীয় সমাবেশে যোগদানের আমন্ত্রন জানিয়ে বাজারে প্রচার পত্র বিলি করে বিএনপির নেতারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম