• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র : উজরা জেয়া

প্রকাশ: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ১:০২
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩ ১:০২

 

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। হিন্দুস্তান টাইমসকে এ কথা বলেছেন।

মঙ্গলবার (১১ জুলাই) নয়াদিল্লি থেকে ঢাকায় আসার আগে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এক কথা বলেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক প্রসঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, আরো সমৃদ্ধ, নিরাপদ, সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের ভাবনাকে সহযোগিতা করতে এবং কোয়াডের মতো নতুন জোটের ক্ষেত্রে ভারতীয় বন্ধুদের সঙ্গে আমাদের কাছাকাছি অবস্থান আছে।

বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, আমি মনে করি. একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে আমাদের প্রত্যাশা আছে।

বাংলাদেশের লক্ষ্য অর্জনের স্বার্থে শ্রম অধিকার ও সংগঠন করার স্বাধীনতার প্রতি সম্মান জানানোকে গুরুত্বপূর্ণ মনে করেন উজরা জেয়া। বাংলাদেশের জন্য মার্কিন ভিসানীতির যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, পুরোপুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার উদ্দেশ্যে ভিসানীতি প্রণয়ন করা হয়েছে। আমি মনে করি, এটি (অবাধ ও সুষ্ঠু নির্বাচন) প্রত্যেক গণতান্ত্রিক দেশের জন্য অপরিহার্য। গণতান্ত্রিকভাবে উন্নতির জন্য এ ক্ষেত্রে সক্ষম হওয়া অপরিহার্য।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম