• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবো: বাণিজ্য উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ ২:১১
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪ ২:১১

 

জনতার আওয়াজ ডেস্ক

মানুষের কষ্ট বুঝি, বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। এটাকে দায়িত্ব হিসেবে দেখছি বলে জানিয়েছেন নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সেখ বশির উদ্দিন বলেন, মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের খরচ বাড়লেও সেই তুলনায় ক্রময়ক্ষমতা বাড়েনি। কোনো মন্ত্রের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না। এজন্য একসঙ্গে কাজ করতে হবে। সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। সামগ্রিকভাবে দেশের জনগণের জীবনযাত্রা সহজ করতে চাই।

রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে তিনজনকে শপথ পড়ানো হয়। এর মধ্যে দুইজনকে দফতর বন্টন করা হয়েছে। আর পুরোনো ৬ উপদেষ্টার দফতর পুনর্বন্টন করা হয়েছে।

নতুনদের মধ্যে শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। আর চলচ্চিত্র পরিচালক ও নাট্যকার মোস্তফা সরয়ার ফারুকী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

গতরাতেই নতুন শপথ নেয়া উপদেষ্টাদের দফতর বন্টন এবং পুরোনোদের পুনবন্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম