• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বাবার কাছেই নির্যাতনের শিকার হয়েছিলেন উরফি!

প্রকাশ: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ২:৫০
আপডেট: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ২:৫০

 

অশ্লীল-উদ্ভট পোশাক পরিধানের কারণে বারবার খবরের শিরোনাম হন সোস্যাল মিডিয়ায় সমালোচিত উরফি জাভেদ। যদিও তার এ ধরনের কাজ কেবলই বিতর্কের জন্ম দেয়। অসংখ্যবার কু-প্রস্তাব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, আত্মীয়দের কাছ থেকে পর্নো তারকার বদনামও জুটেছে তার কপালে।

এক সাক্ষাৎকারে উরফি জানান, তিনি নির্যাতনের শিকার। তাও আবার তার বাবার কাছেই। একটা সময় প্রায় দু’বছর ধরে শারীরিক ও মানসিক অত্যচারের শিকার হয়েছেন তিনি। সেকারণেই মা, দুই বোন থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে দিল্লি চলে যান এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমকে উরফি বলেন, ‘আমি কখনও আমার পরিবাররে সমর্থন পাইনি। বারবার অত্যচারিত হয়েছি। আমি এমনই এক মেয়ে, যার প্রতিবাদ করার মতো ক্ষমতাই ছিল না। একটা সময় বাবার কাছে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। নিজের নামটাই প্রায় ভুলতে বসেছিলাম। জীবনে অনেক খারাপ দিন দেখেছি আমি।’

তবে জীবনের খারাপ সময় পার করে এসেছেন উরফি। মা-বোনদের নিয়ে মুম্বাইয়ে ঘর পেতেছেন। হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম