• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিএনপির পদযাত্রা : থমথমে রাজশাহী শহর, যান চলাচল বন্ধ

প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ১:১৭
আপডেট: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ১:১৭

 

ডেস্ক নিউজ

বিএনপির পদযাত্রাকে ঘিরে রাজশাহী শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মহানগর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়ি
শহরের কোথাও মানুষজনকে জড়ো হতে দেখলেই তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। নগরীর সাহেব বাজার, রাণী বাজার ও সোনাদিঘীর মোড় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

পুলিশের তল্লাশি
বিএনপির রাজশাহী মহানগর কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

যেকোনো ধরনের অপ্রীতিকার পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক।

রাজশাহী শহরে যানবাহন চলাচল বন্ধ
তিনি বলেন, জনগণ যেন সুন্দরভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে তা নিশ্চিত করতে চাই। সরকারি মালামাল ও জানমালের নিরাপত্তা দিতে চাই।

বিজয় কুমার বসাক বলেন, এখানে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারে আমাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে। সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেউ যেন কোনো ধরনের ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম