• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিএনপির প্রীতি ফুটবল ম্যাচে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন

প্রকাশ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৪১
আপডেট: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩ ৩:৪১

 

নিউজ ডেস্ক
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার মালেক মাতাব্বর রোড কনকর্ড লেকসিটি-সংলগ্ন মাঠে এ খেলা হয়। বিএনপি সমর্থক সাবেক খেলোয়াড়দের সংগঠন জাতীয়তাবাদী ক্রীড়া দলের উদ্যোগে এ খেলায় জাতীয় ফুটবল দলের সাবেক অনেক ফুটবলার অংশ নেন।

টুর্নামেন্টে ঢাকা, নরসিংদী জেলা, খুলনা বিভাগ ও মিরপুর সোনালি অতীত নামের চারটি দল অংশ নেয়। বিকাল সাড়ে ৩টায় খুলনা বিভাগকে হারিয়ে ফাইনালে খেলে নরসিংদী জেলা। দ্বিতীয় খেলায় ঢাকা জেলাকে হারিয়ে মিরপুর একাদশ জয়ী হয়। ফাইনালে মিরপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রতিটি ম্যাচে ৩০ মিনিট করে খেলা হয়।

ঢাকা জেলা দলের নেতৃত্ব দেন বাফুফে নির্বাচিত সহসভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল। মিরপুর সোনালি অতীতের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। খুলনা দলের নেতৃত্বে ছিলেন বিএনপি ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল ও জাতীয় দলের সাবেক ফুটবলার জামাল উদ্দিন। নরসিংদী জেলার নেতৃত্বে ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক ফুটবলার ওয়ালিদ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম