• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে সরকার টিকতে পারবে না: গয়েশ্বর

প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ২:৩৫
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ২:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তবে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি এখন ধৈর্য ধরে সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে।

রবিবার (২ নভেম্বর) সকালে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় গয়েশ্বর বলেন, জুলাই সনদে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। এই ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, জনগণ তা বুঝে ফেলেছে। অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নীরব আছে।

তিনি আরও বলেন, আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কি না সন্দেহ। তবু আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে। সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

বিএনপিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপির আসার জোরালো সম্ভাবনা দেখেই দলটিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।

এসময় অন্যান্যের মধ্যে ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু , দপ্তর সম্পাদক মো. এরফান আহমেদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম