• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি যেভাবে লাফালাফি করছে, তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে

প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ২:৩২
আপডেট: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ২:৩২

 

বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে তাতে তাদের আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি আয়োজিত দুই দিনব্যাপী ‘উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ শিল্প বিপ্লব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ নয়, দেশ ছেড়ে পালানোর রাজনীতি বিএনপি করে, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে। আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরবো, জেলে যাবো- তবুও দেশ ছেড়ে পালাবো না।

তিনি বলেন, মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির নেতা। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।

বর্তমান সরকার দেশেকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছে, আগামীতে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে বিএনপি মুক্ত করেনি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দণ্ড স্থগিত করে বাসায় রেখেছেন।

প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, যারা ১৫ আগস্ট, ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।

তিনি বলেন, আজ ৫০তম পবিত্র সংবিধান দিবস, দিবসটি জাতীয়ভাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বৈশ্বিক সংকট বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে। এখন সবার এ বিপ্লবটাই করতে হবে।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম