• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

‘বিগ বস’ খ্যাত অর্চনা কাজ করে পেতেন ১০ টাকা!

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:২৭
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:২৭

 

একটুর জন্য ‘বিগ বস ১৬’র ফাইনালে উঠতে পারেননি। তবে শোয়ের সৌজন্যে জনপ্রিয়তা পেয়েছেন উত্তরপ্রদেশের অর্চনা গৌতম। সেই সূত্রেই সাক্ষাৎকার দিতে গিয়ে ছোটবেলার কষ্টের কাহিনি জানালেন অভিনেত্রী।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন অর্চনা। ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, ‘হাসিনা পার্কার’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন পার্শ্বচরিত্রে। ২০২২ সালে ‘বিগ বস ১৬’র প্রতিযোগী হন অর্চনা। ফাইনালের ঠিক আগে বাদ হয়ে যান তিনি। নিজের সফর সম্পর্কে কথা বলতে গিয়েই ছোটবেলার প্রসঙ্গ তোলেন অর্চনা। জানান, চূড়ান্ত অভাবের মধ্যেই তাকে বড় হতে হয়েছে।

অর্চনা জানান, তার পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। টাকা রোজগারের জন্য খালি সিলিন্ডার বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন তিনি। এর বিনিময়ে কখনও ১০ টাকা, কখনও ২০ টাকা পাওয়া যেত। সেই সময় এইটুকু টাকাও অনেক ছিল বলে জানান অর্চনা। একটু বড় হয়ে কল সেন্টারে কাজ পান অর্চনা। মাসিক মাইনে ছিল ৫০০০ টাকা। কিন্তু ইংরাজি বলতে পারতেন না বলে সেই চাকরি চলে যায়।

অনেক কষ্টে পরের চাকরি জোগাড় করেছিলেন অর্চনা। এরপর মডেলিংয়ের পেশায় আসেন। ২০১৪ সালে মিস উত্তরপ্রদেশ হয়েছিলেন তিনি। পেয়েছিলেন মিস বিকিনি ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব। তারপর অভিনয় জগতে পা রাখেন অর্চনা। সিনেমার পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন তিনি। ‘বিগ বস’-এ সালমান খানের বকা খেয়েছিলেন অর্চনা। সেই ঘটনা তাঁর জীবনের দৃষ্টিভঙ্গী পালটে দেয় বলেই জানান অভিনেত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম