• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বিবাহ কর আদায়ের পরিকল্পনা ঢাকা দক্ষিণ সিটির

প্রকাশ: বুধবার, ২৪ মে, ২০২৩ ৭:২৫
আপডেট: বুধবার, ২৪ মে, ২০২৩ ৭:২৫

 

রাজস্ব আয় বাড়াতে বৈবাহিক কর আরোপের পরিকল্পনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। যারা দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করবেন তাদের এই করের আওতায় নিয়ে আসা হবে।মিউনিসিপাল কর্পোরেশন (ট্যাক্সেশন) আইন ১৯৮৬ অনুযায়ী এই কর আরোপ করা হবে।

ডিএসসিসি জানিয়েছে, “মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন-১৯৮৬” অনুযায়ী এই করা আরোপ করা হবে।  নতুন অর্থবছর থেকেই এই কর আরোপ করার সম্ভাবনা আছে।

ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, ‘১৯৮৬ সালের আইনের অধীনে এই কর আদায় করা হবে। ওই আইনে সিটি কর্পোরেশনকে এ ধরনের কর আরোপের ক্ষমতা দিলেও, বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা যায়নি। এখন আমরা এটি বাস্তবায়নের দিকে যাচ্ছি।’

মিউনিসিপালস কর্পোরেশনস (ট্যাক্সেশন) আইনের ৫০ ধারায় এ বিষয়টি উল্লেখ করা হয়েছে। সিটি কর্পোরেশন আদর্শ কর তফসিল ২০১৬ এ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিয়ের ওপর সুনির্দিষ্ট হারে কর আরোপের নিয়মের কথা বলা হয়েছে।

তফসিলের ১৫২ ধারায় বলা হয়েছে, ‘প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে।’

প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে ৫ হাজার টাকা এবং প্রথম ২ স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে!

তফসিল অনুযায়ী, একই ধারায়, চতুর্থ বিয়ের জন্য বরকে ৫০ হাজার টাকা দিতে হবে!

স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে ২০০ টাকা কর দিতে হবে।

বিয়ে নিবন্ধনের বিষয়টি দেখভাল করে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয় ডিএসসিসির এই উদ্যোগের অনুমোদন দিয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে উভয় সিটি করপোরেশনের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম