• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বিমানবন্দরে ঢুকতেই বাধা, দিনজুড়ে আদা শর্মার একের পর এক বিপত্তি

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৫৭
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ৬:৫৭

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
এক দিনের মধ্যে কত বিপত্তিই বা ঘটতে পারে? বলিউড অভিনেত্রী আদা শর্মার সাম্প্রতিক অভিজ্ঞতা শুনলে অবাক হবেন! বিমানবন্দরে টিকিটের বানান ভুল থেকে শুরু করে ব্যাগ হারানো, গাড়ির অদ্ভুত শব্দ, ফ্লাইট বাতিল, একটার পর একটা ঘটনায় রীতিমতো নাকাল হয়েছেন অভিনেত্রী। তবে সব বিপত্তির মধ্যেও রসবোধ হারাননি তিনি। বরং পুরো ঘটনাকে মজার গল্প বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের দুর্ভোগের কথা জানান আদা। তার বিপত্তির শুরু বিমানবন্দরে। টিকিটে নামের বানান ভুল থাকায় প্রথমে তাকে প্রবেশ করতে বাধা দেওয়া হয়। মজার বিষয়, টিকিট বুকিংয়ের সময় ভুলটি করেছিলেন তার নিজের দলের সদস্যরা।

ফলে বিমানবন্দরের কর্মীদের বোঝাতে হয়, তিনিই আসল আদা শর্মা, অন্য কেউ নন! ১০ জনের দল থাকা সত্ত্বেও কেউ যে ভুলটি ধরতে পারেননি, তা নিয়েও মজা করেন অভিনেত্রী। পরে সমস্যার সমাধান করে দেওয়ায় বিমানবন্দরের কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

এরপর গন্তব্যে পৌঁছে জানতে পারেন, অন্য কেউ ভুল করে তার ব্যাগ নিয়ে গেছেন। ব্যাগে শুটিংয়ের প্রয়োজনীয় সব জিনিস থাকায় দুশ্চিন্তায় পড়েন অভিনেত্রী। এয়ারলাইন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর প্রস্তুতি চললেও শেষ পর্যন্ত নিজের অনুমান সত্যি হয়। খুঁজে পাওয়া যায় ব্যাগ নিয়ে যাওয়া ব্যক্তিকে।

বিপত্তি অবশ্য সেখানেই শেষ হয়নি। যে গাড়িতে যাচ্ছিলেন, সেটিতে বারবার সতর্কসংকেত বাজছিল। অথচ গাড়ির জ্বালানি পূর্ণ ছিল এবং সবাই সিটবেল্টও পরেছিলেন। দুপুরের খাবার খাওয়ার সময় নিজের ওপর ও সোফায় খাবার ফেলে আরও বিব্রত হন তিনি।

এদিকে ভগবান নরসিংহের পরিবেশনা দেখতে নিচে যাওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তোলার কারণে একটি কক্ষে আটকে থাকতে হয় তাকে। পরে সেখান থেকে বেরিয়ে সবার সঙ্গে ছবি তোলেন।

সবশেষে ফেরার ফ্লাইট বাতিল হওয়ায় অপেক্ষা করতে হয় সাত ঘণ্টা। নতুন ফ্লাইট পেলেও বিমানে গিয়ে দেখেন তার আসনটি ভাঙা। পরে জানতে পারেন, এক শিশু লাফালাফি করে সেটি নষ্ট করেছে। এর মধ্যেই পিরিয়ডের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন অভিনেত্রী। সব মিলিয়ে কান্না পাওয়ার মতো অবস্থা হয়েছিল তার।

তবে শেষ পর্যন্ত পরিস্থিতিকে হাস্যরসের মাধ্যমেই সামাল দেন আদা। নিজের এমন দুর্ভাগ্যের দিনের গল্প শেয়ার করে ভক্তদেরও হাসির খোরাক জুগিয়েছেন তিনি।

 

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম