• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১০:৫২
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ১০:৫২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তবে, সংবাদমাধ্যমে মিলন বলেন, আমি ভুল করে আমার পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে আমার ‘মিলন’ নামটি লেখা নেই। পাসপোর্টজনিত ভুলের কারণেই ফিরতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।

১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া উপজেলা) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। এরপর ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন, তারপর শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম