• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বিয়ের আগেই সিদ্ধার্থ-কিয়ারাকে শুভেচ্ছা জানালেন কঙ্গনা

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৭
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:১৭

 

বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রানাউত। যিনি সহজে কারও প্রশংসা করেন না। সবসময় অন্যের নামে প্রকাশ্যে সমালোচনা করা তার কাজ। তবে অবাক করা ব্যাপার হলো, এবার সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রশংসা করলেন তিনি।

আগামী ৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজস্থানের মরু শহর জয়সলমীরের বিলাসবহুল সূর্যগঢ় প্যালেসে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্টোরি শেয়ার করেছেন কঙ্গনা। এই স্টোরিতে সিদ্ধার্থ আর কিয়ারার এক মিষ্টি ভিডিও পোস্ট করেছেন তিনি। আর তাদের নিখাদ ভালোবাসার প্রশংসা করেছেন।

কঙ্গনা সিদ্ধার্থ-কিয়ারার উদ্দেশ্যে লিখেছেন, ‘এই জুটি খুবই আদুরে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এ রকম খাঁটি ভালোবাসা আমরা খুব কমই দেখতে পাই। দুজনকে একসঙ্গে খুব সুন্দর লাগছে।’

এই পোস্ট তিনি সিদ্ধার্থ আর কিয়ারাকে ট্যাগ করেছেন। কঙ্গনার এই ইনস্টা স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে হু হু করে ছড়িয়ে পড়ছে। আর সবাই এই পোস্টকে ঘিরে ভালোবাসা ভরিয়ে দিচ্ছেন। সিদ্ধার্থ আর কিয়ারার সম্পর্ক নিয়ে প্রথম হাটে হাঁড়ি ভেঙেছিলেন চিত্রনির্মাতা করণ জোহর।

করণ তার জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ ‘শেরশাহ’ জুটির গোপন প্রেমের কথা প্রথম ফাঁস করেছিলেন। ব্যাস তার পর থেকে তাদের দিকে কড়া নজর সংবাদমাধ্যম আর পাপারাজ্জিদের। বলাবাহুল্য এখনও পর্যন্ত সিদ্ধার্থ আর কিয়ারা তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম