• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি ও পেশাগত দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর রাষ্ট্রপতির

প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:৫৬
আপডেট: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৫:৫৬

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচলিত শিক্ষার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ জন্য ডিজিটাল প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা ও সময়োপযোগী পেশাগত শিক্ষাকে পাঠ্যক্রমে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের উপযোগী শিক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে বিইউপির উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

 

তিনি জানান, বর্তমানে বিইউপিতে সাইবার নিরাপত্তা, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হচ্ছে।

মেজর জেনারেল মাহবুব-উল-আলম বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা বিবেচনায় শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতাসহ (কমিউনিকেশন স্কিল) প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব ও বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম