• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ করবে যুবদল

প্রকাশ: বুধবার, ১৩ জুলাই, ২০২২ ৭:২৩
আপডেট: বুধবার, ১৩ জুলাই, ২০২২ ৭:২৩

 

সিনিয়র করেসপন্ডেন্ট

যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধ্বনি হত্যার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (১২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচি হল— আগামীকাল বৃহস্পতিবার (১৪ জুলাই) দেশের সকল জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ।

এছাড়া আগামী ১৬ জুলাই শনিবার দেশের সকল উপজেলা ও পৌর শাখায় বিক্ষোভ কর্মসূচি ও কালো ব্যাজ ধারণ।

উল্লেখ্য, যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধ্বনিকে মঙ্গলবার (১২ জুলাই) দিনে-দুপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে যুবদল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম