• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট থেকে রিভলবার-গুলিসহ যুবক আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৪:০১
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৪:০১

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মো. ইউসুফ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউসুফ ওই এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালাইশ্রীপাড়াস্থ ইউসুফদের বহুতল ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় ইউসুফের ফ্ল্যাটের সিলিং থেকে কৌশলে লুকিয়ে রাখা একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ইউসুফ উচ্ছৃঙ্খল প্রকৃতির এবং পরিবারের সদস্যদের সাথে জায়গা জমি নিয়ে তার বিরোধ চলছে। তার কাছে অস্ত্র থাকার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম