• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০০
আপডেট: শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৩:০০

 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাকিব মিয়া (২৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কে উপজেলার তন্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব মিয়া কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুঠিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, শনিবার দুপুরে কসবা থেকে ব্রাহ্মণবাড়িয়ামুখী মোটারসাইকলেটির বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সাকিব মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওসি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম