• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের শুধুই নিরামিষ খাওয়াল ভারত

প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩১
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩১

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের শুধুই নিরামিষ খাওয়াল ভারত
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

দিল্লিতে চলমান ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতা ও প্রতিনিধিদের জন্য শুধুই সবজি পরিবেশন করেছে ভারত। এই মেনুতে উঠে এসেছে ভারতের বিভিন্ন অঞ্চলের নানা পদ, তবে তাতে কোনো প্রকার আমিষের উপস্থিতি ছিল না একেবারেই।

মেনুতে ভারতীয় বিশেষ পদের সঙ্গে ছিল আন্তর্জাতিক খাবারও, সেখানেও অনুপস্থিত ছিল আমিষ। বাহারি নামে বিশ্বনেতাদের সামনে পরিবেশন করা হয় পনির, কিডনি বিন্স, ডাল, আলু ও পালং শাকের কিছু পদ।

আন্তর্জাতিক খাবারও দেওয়া হয় তাদের সামনে। সেখানে ছিল পেন্নে আল পোমোদোরো এ পান্না, পার্ল মিলেট, হ্যারিকট বিনস আর সাইট্রাস পার্সলে ড্রেসিংয়ে ঝলসানো লঙ্কা, এবং বেকড ভেজ ও গ্রাটাঁ। মূল পদের সঙ্গে ছিল পাঁপড় ও সালাদের মতো হালকা এবং চিরাচরিত সাইড ডিশ।

সম্মেলন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম দিনের এই মেনু পরিবেশন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের ঠিক আগে এই নিরামিষ ভোজ তৈরি করা হয়।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম