• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩ ১:৪৬
আপডেট: সোমবার, ২৯ মে, ২০২৩ ১:৪৬

 

নিউজ ডেস্ক

ভিকারুননিসার নূন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে শাখা বা সেকশনের অনুমতিক্রমে কেবল বাটন ফোন সঙ্গে নিতে পারবেন শিক্ষার্থীরা।

সোমবার (২৯ মে) ভিকারুননিসার অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের স্মার্ট ফোন আনলে পড়াশোনা কী ধরনের ক্ষতি হয় এটা আপনার অবগত। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছি। আশা করি অভিভাবক ও শিক্ষার্থীরা আমাদের এ সিদ্ধান্তে সহযোগিতা করবে।

গত ২৪ মে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কেকা রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রীদের শ্রেণিকক্ষে/বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না। তবে জরুরি প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র বাটন মোবাইল ফোন সঙ্গে রাখা যাবে।

এতে আরো বলা হয়েছে, এ বিষয়ে অভিভাবকদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের বাইরে, প্রতিষ্ঠানের আঙ্গিনায় অযথা ঘোরাফেরা করা যাবে না, টিফিন খেয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। প্রতিষ্ঠানের যে কোনও প্রকার সম্পদ নষ্ট করাসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে এমন কাজ থেকে শিক্ষার্থীদের বিরত থাকতে নির্দেশ দেওয়া হলো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম