• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

ভূমিকম্পে আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত: ডব্লিউএইচও

প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৭
আপডেট: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫৭

 

তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এমনটাই ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্ক-সিরিয়া মিলিয়ে দুই কোটি ৩০ লাখ মানুষ ভূমিকম্পের শিকার হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখেরও বেশি শিশু।

আর এ ভূমিকম্পে তুরস্ক-সিরিয়া সীমান্ত এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। আহতদের চিকিৎসাসেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। এদিকে হতাহতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়াও। হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে। যার নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে সোমবার সকাল থেকেই নিরবচ্ছিন্ন অভিযান চলছে।

জানা যায়, তুরস্কে ২৪ হাজারের বেশি দুর্যোগ ও জরুরি কর্মকর্তা উদ্ধারকাজে যোগ দিয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বেঁচে যাওয়া মানুষেরাও। তবে প্রচণ্ড বৈরী আবহাওয়ার ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। সময়মতো বেঁচে থাকা মানুষের কাছে তারা পৌঁছাতে পারছেন না। এ কারণে মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে।

তুরস্কের ইস্তাবুল থেকে আল-জাজিরা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। ভূমিকম্পের ফলে রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজিয়ানটেপ, হাতায়, আদানা ও কাহরামানমারাস বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সেগুলো আক্ষরিক অর্থে ভেঙে গেছে, ফাটল ধরেছে। প্রধান সড়কগুলোরও একই অবস্থা। বিশেষ করে হাতায় ও গাজিয়ানটেপের মধ্যকার সড়কগুলো।

খবরে আরও বলা হয়েছে, এ কারণেই উদ্ধারকর্মীদের পক্ষে সেখানে পৌঁছানো ও এসব এলাকায় মানবিক ও চিকিৎসাসেবা দেয়া কঠিন হয়ে উঠছে। মালতয়া ও আদিয়ামান শহরে ‘ভারী তুষারপাত’ হয়েছে, যা এক সপ্তাহ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র- আল-জাজিরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম