• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভোটার কম, অভিযোগ নেই : পর্যবেক্ষক দল

প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৪:০২
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৪:০২

 

নিউজ ডেস্ক

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও প্রার্থীদের কোনো ধরনের অভিযোগ নেই। ভোটারদেরও কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে না বলে জানিয়েছে সার্ক হিউম্যান মানবাধিকার ফাউন্ডেশনের পর্যবেক্ষক দল।

সোমবার (১৭ জুলাই) বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সাতটি কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন সার্ক হিউম্যান মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবিদ আলী।

তিনি বলেন, আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ্য করিনি। যেটা আশা করেছিলাম সেই অনুপাতে হয়নি। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কেউ কোনো অভিযোগ করেনি। কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

তিনি আরো বলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকেও কোনো ধরনের অভিযোগ পাইনি। কোনো প্রার্থী এজেন্টকে ভয়ভীতি দেখানো হয়নি বলে আমাদের তারা জানিয়েছেন। যারা ভোট দিতে এসেছেন তাদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি বলেও মন্তব্য করেন এই পর্যবেক্ষক।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম