• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভোটের পরিবেশ ভালো : ইসি রাশেদা

প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৪:০৩
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৪:০৩

 

নিউজ ডেস্ক

ভোটের পরিবেশ ভালো। এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, ঢাকার বিদ্যা নিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষ দেখেছি। আইন-শৃঙ্খলা কাহিনী দেখেছি। এজেন্ট একটা প্রার্থীর দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু তালিকা আসে নাই হয়ত পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখিনি। পরিবেশ ভালো।

তিনি বলেন, আমি চলে আসার সময় চার পাঁচ মহিলা সিঁড়িতে দেখলাম, তারা বললো আমরা এজেন্ট। কাগজ এখনো পাইনি। পেলে যাবো। নৌকা প্রতীকের এজেন্টকে পেয়েছি। ফোন থাকায় সাংবাদিক বের করে দিয়েছে প্রিজাইডিং অফিসার, এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি যখন গিয়েছি তখন কিন্তু অনেক সাংবাদিক ছিল।

তিনি বলেন, ভোটার উপস্থিতি কম আমরাও দেখেছি। অভিজাত এলাকা। ভোটার হয়ত এ কারণেও আগ্রহী না। তবে প্রকৃত ঘটনা জানতে পারবো পরে। তবে ভোট পরার হার বাড়বে বলে আমার ধারণা।

তরিকুল ইসলামের ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত দেখতে পারতেন। যদি সকালেই ভোট বর্জন করেন তাহলে তো উনি দেখতে পারলেন না শেষ পর্যন্ত কী হলো। ডিসি-এসপি রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে।

স্থানীয় নির্বাচনগুলোতেও খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কত শতাংশ ভোট পড়েছে সেটা এখনো পায়নি বলেও উল্লেখ করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম