• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৩:৫০
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৩:৫০

 

ভোলা প্রতিনিধি॥
ভোলায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ জুলাই) সকালে সাড়ে ১১ টার দিকে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী’র সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা পুলিশের কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারী কর্মকর্তাগণ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম