• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ভোলার চরফ্যাশন থানা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত ৩

প্রকাশ: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ৬:৩১
আপডেট: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ ৬:৩১

 

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেনসহ আরো দুই নেতাকর্মী আহত হয়েছেন।

ভোলার চরফ্যাশন থানা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিবদমান দু‘গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

জানা গেছে, গত ১৪ নভেম্বর যুবদলের একটি সাংগঠনিক ইউনিটের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা। কিন্তু এর বিরোধিতা করে রোববার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের সমর্থিত নেতাকর্মীরা নয়া পল্টন কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় কার্যালয়ের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে একটি দোয়া মিলাদ অনুষ্ঠান চলছিল।

এ সময় ভোলা থেকে আগত বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীরা তাদের শান্ত করার উদ্যোগ নেন। কিন্তু চরফ্যাশনের নেতাকর্মীরা তাদের ওপরও হামলা করেন। এতে পুরো এলাকায় একটি ভীতসন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়। কার্যালয়ের মধ্যে দোয়া মহফিলের জন্য আগত মাদরাসার এতিম শিশুরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে চরফ্যাশনের নেতাকর্মীরা সরে যায়।

এ ঘটনার পর দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রদল নেতাকর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম