• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভোলাহাটে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী শুচি’র গণসংযোগ

প্রকাশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১১:০৪
আপডেট: শনিবার, ৯ আগস্ট, ২০২৫ ১১:০৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী মোসা:মাসউদা আফরোজ সুচির গণসংযোগ করছেন ভোলাহাট উপজেলার বিভিন্ন এলাকায়।

শনিবার (৯ আগস্ট) দুপুরে পর তিনি এ গণসংযোগ করেন। গণসংযোগকালে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তি ও সুশাসিত উন্নয়ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। তিনি উপজেলার মুশরীভূজা, মেডিকেল মোড়, বৃহত্তর বজরাটেক, আম ফাউন্ডেশন, ইমামনগর বাজার, ফুটানী বাজার, সুরানপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নাচোল পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান ইমতিয়াজ, জেলা যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বিএম রুবেল আহমেদ , জেলা যুবদলের সদস্য মোঃ জুবায়ের, যুবদল নেতা মোঃ মতিউর রহমান, নাচোল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আলম, জেলা যুবদলের সদস্য ফয়সাল আহমেদ, কসবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোলেইমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ শুচি বলেন,জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তব বাস্তবায়নে লিফলেট বিতরণ করছি। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে মেরামত করতে চাই। তিনি আরও বলেন আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন তা বাংলার আপামর জনগণের মুক্তির সনদ। বাংলাদেশের প্রেক্ষাপটে ভোলাহাটে যে লিফলেট বিতরণ করা হচ্ছে তাতে আগামীতে বিএনপির গণজোয়ার সৃষ্টি হবে। এই গণজোয়ারের মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের ভোট ধানের শীষে দিবেন বলে আশা প্রকাশ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম