• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলায় গাঁজা ও ইয়াবাসহ নারী আটক

প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ২:৩৫
আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ২:৩৫

 

ভোলায় ৩ কেজি গাঁজা ও ১৭০ পিচ ইয়াবাসহ নাজমা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
শুক্রবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিফলী গ্রামের আমির হোসেনের বসত ঘরের মাঝের রুম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নাজমা বেগম ভোলা সদর থানার আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিফলী গ্রামের মো. আমির হোসেনের স্ত্রী। পুলিশ জানিয়েছেন সে একজন মাদক ব্যবসায়ী।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মো. আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ও ফোর্স সহ ভোলা সদর মডেল থানাধীন আলীনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিফলী গ্রামে অভিযান চালিয়ে আমির হোসেনের বসত ঘরের মাঝের রুম থেকে ৩ কেজি গাঁজা ও ১৭০ পিচ ইয়াবাসহ নাজমা বেগম নামের এক নারীকে আটক করা হয়।
তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম