• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ভোলায় পুলিশ দেখে মেঘনা নদীতে লাফ দিয়ে যুবক নিখোঁজ

প্রকাশ: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ৩:০৯
আপডেট: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২ ৩:০৯

 

ভোলায় জুয়া খেলার সময় পুলিশ দেখে নদীতে লাফ দিয়ে মো. নোমান (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে দুপুরে উপজেলার পাতারখাল মাছঘাট এলাকায় পুলিশ দেখে মেঘনা নদীতে লাফ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।
নিখোঁজ জেলে নোমান উপজেলার চর খলিফা ইউনিয়নের আবুল কালাম বেপারীর ছেলে ও পাতার খাল মাছঘাটের শ্রমিক।
এ ঘটনায় দৌলতখান থানার পুলিশের গাড়ীচালক রাসেল ও সজিব নামের দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ সদস্যদের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরের দিকে দৌলতখান পৌরসভার ২ নং ওয়ার্ডের মৎস্য ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে জুয়া খেলছিলেন কয়েকজন যুবক। ওই সময় রাসেল ও সজিব নামের দুই কনস্টেবলকে দেখে কয়েকজন যুবক মেঘনা নদীতে লাফ দেন। পরে পুলিশ চলে গেলে সবাই নদী থেকে উঠে এলেও নোমান এখন পর্যন্ত নিখোঁজ।
ভোলা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নিখোঁজ যুবকের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম