• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

ভোলায় ২৩ কেজি হরিণের মাংস সহ যুবক আটক

প্রকাশ: রবিবার, ১৭ জুলাই, ২০২২ ৭:৩৯
আপডেট: রবিবার, ১৭ জুলাই, ২০২২ ৭:৩৯

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার তজুমদ্দিনে ২৩ কেজি হরিণের মাংস সহ ফয়েজ (৪০) নামের এক যুবককে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।
শুক্রবার সন্ধার দিকে শহীদ সেরনিয়াবাত নামের একটি সি-ট্রাকে অভিযান চালিয়ে এ হরিণের মাংস সহ তাকে আটক করা হয়। আটক ফয়েজ উপজেলার কাজিকান্দি গ্রামের কুট্টিমিয়ার ছেলে।
শনিবার কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কেস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা মনপুরা-তজুমদ্দিন রুটে চলাচলকারি শহীদ সেরনিয়াবাত নামে একটি সি-ট্রাকে অভিযান চালায়। এ সময় সি-ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৩ কেজি ৪ শত গ্রাম হরিণের মাংস সহ ফয়েজ নামের এক যুবকে আটক করা হয়।
তার বিরুদ্ধে তজুমদ্দিন থানায় বণ্য প্রাণী সংরক্ষণ ও নিধন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম