• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মতিঝিলে কমিটি নেই, সভাপতির পরিচয়ে চাঁদাবাজি করা ব্যক্তির নামে বিএনপির মামলা

প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:০০
আপডেট: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:০০

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (১৪ এপ্রিল) মতিঝিল থানায় এ মামলা করা হয়। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, মতিঝিল এলাকায় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা দুর্বৃত্তকে আইনের আওতায় আনতে মতিঝিল থানায় মামলা দায়ের করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

পোস্টে আরও বলা হয়, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন মতিঝিল থানার কোনো কমিটি নেই। কমিটি গঠনের লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা বিএনপির কোনো কমিটি নেই। কমিটি গঠন করার লক্ষে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে। ভিডিওতে ওই দুর্বৃত্তের বিরুদ্ধে মতিঝিল থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত হয়ে তাকে আইনের আওতায় আনতে মামলা দায়ের করছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম