• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ময়মনসিংহ রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা শেরপুর’ নির্বাচিত

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ১২:২৬
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ১২:২৬

 

ময়মনসিংহ রেঞ্জের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়ণে ‘শ্রেষ্ঠ জেলা’ নির্বাচিত হয়েছে শেরপুর। বুধবার (১০ মে) বুধবার ওই ক্যাটাগরিতে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

বুধবার ময়মনসিংহ রেঞ্জের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএমের সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলনে কক্ষে ময়মনসিংহ রেঞ্জের এপ্রিল-২০২৩ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য ও জন-গ্রহণযোগ্যতা ইত্যাদি অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের সকল জেলাসমূহের মধ্যে মার্চ/২০২৩ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নে ‘শ্রেষ্ঠ জেলা’ হিসেবে শেরপুর জেলা পুলিশ পুরস্কার লাভ করে।

সভায় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মো. এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) আবিদা সুলতানা বিপিএম, পিপিএমসহ রেঞ্জ অফিস ও রেঞ্জের আওতাধীন সকল জেলার সম্মানিত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক প্রদত্ত এই সম্মাননা পুরস্কার জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম