• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

মহব্বতে শাকিবের নায়িকা হচ্ছেন কিনজা, পরবর্তী টার্গেট কিয়ারা!

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৫০
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৫০

মহব্বতে শাকিবের নায়িকা হচ্ছেন কিনজা, পরবর্তী টার্গেট কিয়ারা!
 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
শাকিব খানের আসন্ন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনয় করছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সত্য নয়। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে কিয়ারা নন, পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিই চূড়ান্ত হয়েছেন।

সম্প্রতি ‘মহব্বত’-এর প্রযোজক আরশাদ আদনান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন ‘নেক্সট’। এক শব্দের এই পোস্ট ঘিরেই নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেন, ‘মহব্বত’ সিনেমায় শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে কিয়ারাকে।

তবে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া সূত্রে জানা গেছে, ‘মহব্বত’ সিনেমায় নায়িকা হিসেবে আগেই পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমিকে চূড়ান্ত করা হয়েছে। ফলে এই সিনেমায় কিয়ারা আদভানির যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই।

 

বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেছেন প্রযোজক আরশাদ আদনান। তিনি জানান, ‘মহব্বত’-এর নায়িকা আগে থেকেই চূড়ান্ত এবং এই সিনেমায় কিয়ারা আদভানি যে থাকছেন না, তা নিশ্চিত। তবে ভার্সেটাইল মিডিয়ার অন্য কোনো প্রকল্পে কিয়ারা থাকবেন কি না, সে বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত কিছু হলে আনুষ্ঠানিকভাবেই তা ঘোষণা করা হবে।

‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার এই প্রযোজক আগামী বছরের নতুন কোনো কাজের কথা মাথায় রেখেই কিয়ারাকে নিয়ে ওই পোস্ট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

হিমেল আশরাফ পরিচালিত ‘মহব্বত’ সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন রাশেদুজ্জামান রাকিব। আগামী ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম