• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মহিলা দলের ঢাকা মহানগর উত্তরের ১৩ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রকাশ: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ৪:৪৪
আপডেট: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ ৪:৪৪

 

জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের ১৩ থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়েবা ইউসুফ ও সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের আদাবর, শেরে বাংলা নগর, তেজগাঁও, মোহাম্মদপুর, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, কাফরুল, মিরপুর, পল্লবী, রূপনগর, শাহআলী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার বিদ্যামন কমিটি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

‘মহিলা দলের সাংগঠনিক শক্তি গতিশীল করার লক্ষ্যে সব থানা ও ওয়ার্ডে সম্মেলন বা কর্মী সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের কাজ শিগগির শুরু হবে’ বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম