শীতের আগমনী বার্তা নিয়ে মাঠজুড়ে ফুটেছে সরিষার ফুল। যত দূর চোখ যায়, সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটে থাকা ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। প্রকৃতি যেন নিজের হাতে বিছিয়ে দিয়েছে হলুদের চাদর।
এখন সরিষাখেতে ব্যস্ত সময় কাটছে কৃষকের। ফুলে ফুলে ভরা মাঠের মধ্যে নেমে আগাছা পরিষ্কারে ব্যস্ত এক কৃষক। টানা পাঁচ দিনের বৃষ্টিতে মাঠের কাজে কিছুটা ছেদ পড়েছিল। বৃষ্টি থামতেই আবারও জমির পরিচর্যায় নেমেছেন তিনি।













