• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

মাতৃভাষা দিবসে সিলেট জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:০১
আপডেট: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:০১

 

প্রেস বিজ্ঞপ্তি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

মঙ্গলবার সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যুবদলের নেতৃবৃন্দ।

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, ১৯৫২ সালে জাতির শ্রেষ্ট সন্তানরা মাতৃভাষায় কথা বলা ও বাক স্বাধীনতার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিলেন। কিন্তু ভাষা আন্দোলনের ৭১ বছর পরও ভাষা শহীদদের সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এখন মাতৃভাষায় কথা বললেও বাক স্বাধীনতা নেই, মানুষ মন খুলে কথা বলতে পারেনা। মহান ভাষা শহীদের রক্তের শপথ নিয়ে মানুষের বাক স্বাধীনতা প্রতিষ্ঠা করতে এই সরকারের বিরুদ্ধে তারেক রহমানে ১০ দফা দাবি বাস্তবায়নে যুবদলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। তবেই ভাষা আন্দোলনের স্বার্থকতা পাবে।

শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, জি এম বাপ্পি, আমিনুল ইসলাম আমিন, এস এম পলাশ, এনামুল হক চৌধুরী শামিমসহ জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম