• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মাথায় ব্যান্ডেজ নিয়ে হাসপাতাল থেকে হাইকোর্টে নিপুণ রায়

প্রকাশ: সোমবার, ২৯ মে, ২০২৩ ১:৫০
আপডেট: সোমবার, ২৯ মে, ২০২৩ ১:৫০

 

ডেস্ক নিউজ
ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আগাম জামিন নিতে হাসপাতাল থেকে হাইকোর্টে এসেছেন বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী। গ্রেফতার এড়াতে তিনি হাসপাতাল থেকে সরাসরি হাইকোর্টে এসেছেন। তার মাথার ব্যান্ডেজ এখনো খোলা হয়নি।

সোমবার হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে তার আগাম জামিন আবেদনের ওপর শুনানি হবে।

নিপুণ রায়ের আইনজীবী বলেন, জামিন শুনানি শেষে তিনি আবারো হাসপাতালে যাবেন।

গত শনিবার কেরানীগঞ্জের জিনজিরায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির ১০৮ নেতাকর্মীর নামে মামলা হয়। মামলায় অজ্ঞাতনামা ‘অনেক’ আসামি রয়েছেন বলে উল্লেখ করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানায় মামলাটি করেন জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এসএম সুমন।

মামলার এজাহারে আওয়ামী লীগ অফিস ভাঙচুর, হত্যার উদ্দেশ্য মারধর করে গুরুতর জখম, চুরি ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম