• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

মানব পাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নিতে হবে: শামা ওবায়েদ

প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১১:৫০
আপডেট: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১১:৫০

জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেবে না সরকার শামা ওবায়েদ
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মানবপাচারকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, মানবপাচারকারীরা সমাজের শত্রু। তাদের প্রতিহত করতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। পাচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও পুলিশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

তিনি বলেন, অবৈধ পথে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে মানবপাচারকারীরা মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে। তিতাস শেখের মতো আর কাউকে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য শুধু সরকারি উদ্যোগ নয়; গ্রাম পর্যায়েও সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

 

এ সময় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলসহ স্থানীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম