• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মানব রচিত আইন এ বাংলায় চলবে না: চরমোনাইর পীর

প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১২:০২
আপডেট: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ১২:০২

 

তালতলী (বরগুনা) প্রতিনিধি
ছবি প্রতিনিধি
ইসলামী আন্দোলন তালতলী উপজেলার তরবিয়ত সভায় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, এ বাংলার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে। আল্লাহর দেওয়া দ্বীনের পথে থাকলে এ বিজয় সারা বাংলায় ছড়িয়ে পরবে। আমাদের মধ্যে ঐক্য থাকলে ইনশাআল্লাহ সারা দেশে দ্বীনের দাওয়াত দিতে পারব। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ, আর তার জমিনে আইন চলবে আল্লাহর। মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না।

সোমবার (১৩ এপ্রিল) বিকালে ইসলামী আন্দোলন তালতলী উপজেলার তরবিয়ত সভায় তিনি এসব কথা বলেন।

চরমোনাইর পীর বলেন, কালজয়ী শান্তির প্রতীক ইসলাম। তাই এ বাংলায় ইসলামের আইন বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আমাদের সবাইকে প্রথমে একজন ইসলামের কর্মী হতে হবে। তারপর ধাপে ধাপে এগিয়ে গিয়ে ইসলামের আইন বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ তালতলী উপজেলার সভাপতি মাওলানা মো. আফজাল হোসাইনের সভাপতিত্বে মডেল মসজিদের হলরুমে আয়োজিত তরবিয়ত সভায় বক্তব্য রাখেন- বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বরগুনার কেওড়াবুনিয়া দরবার শরিফের পির মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, ইসলামী আন্দোলন বরগুনা জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাশেমী, সেক্রেটারি মাওলানা আবদুস সাকুর ও ইসলামী আন্দোলন আমতলী উপজেলা সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুক জেহাদি প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম