• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

মারা গেলেন ডোনাল্ড ট্রাম্পের সাবেক স্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ১:৩৫
আপডেট: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ ১:৩৫

 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক (প্রথম) স্ত্রী ইভানা ট্রাম্প (৭৩) মারা গেছেন। নিউইয়র্ক সিটিতে তার নিজ বাড়িতেই মারা যান তিনি। খবর বিবিসির।

বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি লেখেন, যারা ইভানাকে ভালোবাসতেন তাদের সবার জন্য এটি দুঃখের সংবাদ। ইভানা আর আমাদের মাঝে নেই। ইভানা ট্রাম্প নিউইয়র্ক সিটিতে তার বাড়িতে মারা গেছেন।

ট্রাম্প আরও বলেন, ইভানা একজন চমৎকার, সুন্দর এবং আশ্চর্যজনক নারী ছিলেন। তিনি ভালো এবং অনুপ্রেরণামূলক জীবনযাপন করেছেন।

ইভানা চেক প্রজাতন্ত্রে (বর্তমান নাম) জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৭ সালে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বিয়ে হয়। ১৫ বছর পরে ১৯৯২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। ট্রাম্প ও ইভানার ঘরে তিন সন্তান রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম