• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল

প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১:৪২
আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫ ১:৪২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

এরই অংশ হিসেবে আগামী ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠেয় ছাত্র সমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার (২৯ জুলাই) জরুরি সভা ডেকেছে সংগঠনটি।

রোববার (২৭ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদের সঙ্গে ঢাকা বিভাগের সব জেলা ও মহানগর ইউনিটের সুপার ফাইভের নেতাদের জরুরি সভা আগামী ২৯ জুলাই দুপুর ২টায় ভাসানী ভবনে অনুষ্ঠিত হবে।

একই স্থানে ওই দিন বিকাল ৪টায় সারা দেশের সব জেলা ও মহানগর (ঢাকা বিভাগ ছাড়া) ইউনিটের সভাপতি/আহ্বায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হবে।

তারা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুপার ফাইভের নেতাদের সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৯ জুলাই বেলা ১১টায় এবং ঢাকা কলেজ, তিতুমীর সরকারি কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সুপার ফাইভ নেতাদের সঙ্গে একই স্থানে দুপুর ১২টায় সভা অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম