• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মাহবুব তালুকদারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ ৪:০৪
আপডেট: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ ৪:০৪

 

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানান।

শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, একজন মাহবুব তালুকদার ছিলেন, যার কল্যাণে নির্বাচন কমিশনার থাকাকালীন দেশের নির্বাচনে প্রাতিষ্ঠানিক অনেক ফাঁকফোকরের কথা দেশবাসী জানতে পেরেছিলেন।

তিনি বলেন, দেশের চলমান নির্বাচনী ব্যবস্থার গলদ এখন সবার কাছে স্পষ্ট। আমি তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে হঠাৎ অসুস্থ বোধ করলে মাহবুব তালুকদারকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম