• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মেঘনায় স্পিডবোট ডুবি,উদ্ধার-২৮

প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫ ১০:১৯
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫ ১০:১৯

 

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বউবাজার এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে স্পিডবোটটি নলচিরা ঘাটের কাছাকাছি বৌ বাজার এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে পড়ে। এতে বোটের তলা ফেটে পানি ঢুকে যায়। তাৎক্ষণিক চালক বোটকে একপাশ করে যাত্রীদের নামিয়ে দেয়। পরে ২৮জন যাত্রী স্থানীয়দের সহযোগিতায় সাঁতার কেটে তীরে উঠে আসে।

যোগাযোগ করা হলে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নলচিরা ঘাটগ্রামী একটি স্পিডবোট ঘাটের কাছাকাছি এসে স্রোতের তোড়ে তলা ফেটে ডুবে যায়। তবে কোনও যাত্রী হতাহত হয়নি। মূলত স্রোতের কবলে পড়ে তলা ফেটে যাওয়ার কারণে স্পিডবোটটি ডুবে যায়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম