• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মেলান্দহে বিশেষ ক্ষমতা আইনে বিএনপির ৪ নেতা গ্রেফতার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৯:০৮
আপডেট: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩ ৯:০৮

 

জামালপুরের মেলান্দহে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মে) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবাইকে পুরাতন মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার (১৮ মে) সকালে আদালতে পাঠালে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই। পুরাতন গায়েবী মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আগামী ২০ই মে জেলা বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ভীতি সঞ্চার করতেই এ গ্রেফতার অভিযান শুরু করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি। তাদের জামিনের জন্য উচ্চ আদালতে যাবো।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃতরা কোন দলের সদস্য সেটা জানা নেই। তাদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম