• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

যাত্রী সেজে আগুন দিলে কী করে বুঝবো: রেলমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ২:০১
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ২:০১

 

নিউজ ডেস্ক

ট্রেনে যাত্রী সেজে আগুন দিলে কী করে বুঝবো- দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতার বিষয়ে এ কথা বলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, যাত্রী সেজে যদি কেউ আগুন দেয়, সেটি আমরা কী করে বুঝবো? তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কী ধরনের বিষ্ফোরক ব্যবহার করা হয়েছে জানি না। পরিকল্পিত সন্ত্রাস চললে কোনোভাবেই রেলকে নিরাপদ করা সম্ভব নয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রেলভবনের সভাকক্ষে দেশের বিভিন্ন স্থানে রেলে নাশকতার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, যখনই রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তখনই সহিংসতার ঘটনা ঘটছে। তারা কর্মসূচি না দিলে তো সহিংসতার ঘটনা ঘটছে না। তারা কর্মসূচি দিচ্ছে, তারা মনে করছে রেল চলাচল বন্ধ করতে পারলে তাদের কর্মসূচি বাস্তবায়ন হলো।

এসময় রেলমন্ত্রী বলেন, কালুরঘাট থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল নাশকতার ঝুঁকিতে আছে। অনেক জায়গায় যন্ত্রাংশ তুলে ফেলেছে। চুরির কথা বলা হচ্ছে; কিন্তু এটি ঝুঁকি। প্রত্যেকের সহযোগিতা চাই। রেলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ফেলে বড় ধরনের হুমকি তৈরি করছে, এটি গ্রহণযোগ্য না। এটি ফৌজদারি অপরাধ। এরইমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে জানাবো। রেল চলাচল নিরাপদ রাখতে এসময় তিনি সকলের সহযোগিতা চান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম