• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

যুক্তরাষ্ট্রে সরপের আহ্বায়ক হলেন মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন

প্রকাশ: রবিবার, ১৭ জুলাই, ২০২২ ৬:২৬
আপডেট: রবিবার, ১৭ জুলাই, ২০২২ ৬:২৬

 

 

সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) মোহাম্মদ আবদুল মান্নান হোসাইনকে যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ঘোষনা করেছে।

শনিবার (১৬ জুলাই) সরপের
কেন্দ্রীয় সভাপতি আবু সায়েম মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তৎক্ষনিক এক প্রতিক্রিয়া সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন বলেন, বিগত অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রে সরপ নিয়ে কাজ করে আসছি। একনিষ্ঠ ভাবে দলটিকে ভালোবাসার আজ স্বীকৃতি পেলাম।

তিনি আরও বলেন, পদ পেয়ে দলের প্রতি আমার দায়িত্ব আরও বেড়ে গেল।অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি সরপের প্রতিষ্ঠাতা আবু সায়েম মিয়া ভাইকে। তিনি আমার উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন বলেই আজ যুক্তরাষ্ট্র শাখায় এত গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োজিত করেছেন। আমি অবশ্যই সরপকে ভালোবেসো একনিষ্ঠভাবে অদূর ভবিষ্যৎ পর্যন্ত কাজ করে যাবো।

এছাড়াও তিনি সার্বভৌমত্ব রক্ষা পরিষদের (সরপ) সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম