• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

যুবদল নেতা টুকু-নয়ন কে গ্রেফতারে নিন্দা, প্রতিবাদ

প্রকাশ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ২:১৯
আপডেট: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২ ২:১৯

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন কে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবী করে ভোলার শশীভূষণ থানা যুবদলের নেতৃবৃন্দরা বিবৃতি দিয়েছেন।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে শশীভূষণ থানা যুবদলের নেতৃবৃন্দরা এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান এবং টুকু-নয়নের নিঃশর্ত মুক্তির দাবী করা হয়।
বিবৃতিদাতারা হলেন শশীভূষণ থানা যুবদল নেতা মো. কামরুজ্জামান শাহীন, মো. মাকসুদুর রহমান, মো. ফারুখ জমাদার, মো. নুরুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. জিয়া উদ্দিন, মো. বেলায়েত হোসেন, মো. কাউয়ুম মৃর্ধা, মো. সেলিম সরকার, মো. মিরাজ, মো. রাসেল রাড়ী, আঃ আলী, মো. নয়ন, মো. মাসুদ, মো. আল আমিন, মো. হেলাল, মো. মাসুদ চৌধুরী, মো. সাইফুল বেপারী, মো. সবুজ, মো. রাকিব খান, মো. কামরুল, মো. ইমন, মো. মনির হোসেন, মো. কামাল হোসেন, মো. আব্বাস, মো.শহিদুল্লাহ কাজী, মো. শাহাবুদ্দিন, মো. বসির সিকদার, মো. পারভেজ, মো. ইব্রাহীম, মো. রোকনুজ্জামান, মো. এনায়েত হোসেন প্রমূখ।
তারা বিবৃতিতে বলেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য বিরোধীদলকে দমন করার যে অপরাজনীতি শুরু করেছে তারই ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা বাহিনীদের ব্যবহার করে নিরাপরাধ কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ শত শত নেতাকর্মীদের গ্রেফতার করে সাজানো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
এভাবে মিথ্যা মামলা দায়ের করে, নির্যাতন করে চলমান এই আন্দোলনকে দমন করা যাবে না। বিএনপি জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মধ্যে দিয়ে এই সরকারের পতন ঘটাবে। নেতৃবৃন্দ অবিলম্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম