• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৯:০০
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৯:০০

যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিরোধী দলের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন বিষয়টি সংসদে উত্থাপন করেছেন। সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবে। এ প্রতিশ্রুতি সংসদের সামনে দিতে পারেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতির শেষ পর্যায়ে আইনমন্ত্রী এ কথা বলেন।

এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন অভিযোগ করেন, গত সোমবার (১৬ নভেম্বর) যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলা করেছেন। তাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাজিবুর রহমান মোমেন বলেন, হামলার সময় ওই আইনজীবী বারবার নিজের পরিচয় দেওয়ার পরও তাকে ছাড় দেওয়া হয়নি। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী উপস্থিত থাকায় তিনি এ ঘটনায় দুই মন্ত্রীর বিবৃতি প্রত্যাশা করেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এর জবাবে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, একটু আগে বিরোধীদলের সংসদ সদস্য জনাব নাজিবুর রহমান মোমেন যে বিষয়টা উত্থাপন করেছেন, এ বিষয়টা আমরা গুরুত্বসহকারে দেখার চেষ্টা করছি, করবো। এই প্রতিশ্রুতি আমরা সংসদের সামনে দিতে পারি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম