• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজধানীতে তাপমাত্রা কমলেও স্বস্তি মিলছে না

প্রকাশ: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ১১:৩৩
আপডেট: বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩ ১১:৩৩

 

আজ বুধবার সকালে রাজধানী ঢাকার আকাশে দেখা গেছে মেঘের আনাগোনা। তবে বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মেঘ অনেকটাই কেটে উঠেছে রোদ। দিন যত গড়াচ্ছে, তাপমাত্রা বাড়ছে। তবে ঢাকার তাপমাত্রা একটু করে কমছে। তিন দিন ধরেই এ প্রবণতা দেখা যাচ্ছে। তাপমাত্রা সামান্য কমলেও কমছে না গরম।

আজ সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও এর আশপাশের এলাকার আগামী ছয় ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি তুলে ধরেছে। সেখানে দেখা যাচ্ছে, সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার এ সময় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ।

চলতি এপ্রিল মাসের শুরু থেকে দেশজুড়ে প্রচণ্ড গরম পড়েছে। এখন দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। কোথাও আছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমছে একটু করে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৪২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি তাপমাত্রা কমেছে সিলেট, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। এখানকার জেলাগুলোয় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম