• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজধানীর আগারগাঁও, সায়দাবাদ ও গাবতলীতে তিন বাসে আগুন

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ২:৩৬
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ২:৩৬

 

অনলাইন ডেস্ক

রাজধানীর আগারগাঁও, সায়দাবাদ ও গাবতলীতে তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) রাত ১১টার দিকে আধাঘন্টার ব্যবধানে তিন বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাত সোয়া ১১ টার দিকে খবর আসে— রাজধানীর আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এরপর ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
এদিকে রাত ১১টায় ৯ মিনিটের দিকে গাবতলী এলাকায় পদ্মা লাইন নামের একটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই বাসের আগুনও নিভিয়ে ফেলেন।
ওদিকে রাত ১০টা ৪৮ মিনিটে সায়েদাবাদে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সায়েদাবাদে বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলে স্থানীয়রা। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে নওগাঁর মহাদেবপুর উপজেলায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হাট চকগৌরি এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে ট্রাকটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ইঞ্জিনসহ ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম