• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

রাজনৈতিক সরকার না থাকলে সমস্যা বাড়তে থাকে : মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৯:৫৮
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫ ৯:৫৮

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
রাজনৈতিক সরকার না থাকলে দেশে সমস্যা বাড়তে থাকে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বদা দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি স্থায়ী সরকার গঠনের পক্ষে।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা বলেন।

উত্তরায় বিমান দুর্ঘটনার পর সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এই সরকারের সবচেয়ে বড় সমস্যা হলো- তাদের অভিজ্ঞতার অভাব।

কিছু মানুষের ইগোও কাজ করে। রাজনৈতিক দলগুলোর, বিশেষ করে যারা আগে সরকারে ছিল, তাদের অভিজ্ঞতা আছে। তাদের সঙ্গে পরামর্শ করলে ভালো হতো। তবে তিনি সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি দেখছেন না বলেও মন্তব্য করেন।

একই সঙ্গে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের স্বদিচ্ছা ও প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকবিতণ্ডা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এগুলো রাজনীতির অংশ। প্রতিপক্ষকে কথায় ঘায়েল করার চেষ্টা থাকবেই। এতে চিন্তিত হওয়ার কিছু নেই।

রাজনীতি থাকলেই দেশের উন্নতি হয়। গণতন্ত্রে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে। তবেই ভালো সমাধান আসবে।
এক ব্যক্তির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীত্ব একসঙ্গে না রাখার প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, এটি একটি প্রস্তাব মাত্র। আলোচনা চলছে।

সব দলের মতামত নেওয়া হচ্ছে। আলোচনার মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম