• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

রাজাকার বলায় হাসিনার পতন হয়েছিল: মিতু

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৭
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৩৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বরগুনা-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনি জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, রাজাকার বলায় শেখ হাসিনার পতন হয়েছিল, আপনি গুপ্ত বলায় আপনারও পতন হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

মিতু বলেন, বিএনপির নেতাকর্মীরা আমাদের মা-বোনদের গায়ে হাত তুলেছে, নির্যাতন করেছে। আমরা এখন যুদ্ধের মাঠে আছি। যুগে যুগে ক্রান্তিলগ্নে নারীরা যুদ্ধের মাঠে নেমেছে তার ইতিহাস রয়েছে। তারা (বিএনপি) দুই শতাধিক খুন করেছে ফেলেছে। আমরা কোনো খুনি, চাঁদাবাজ, নারী নির্যাতনকারীকে ক্ষমতায় দেখতে চাই না। আমরা কোনো টেন্ডারবাজকে ক্ষমতায় দেখতে চাই না।

এ সময় তিনি বরগুনা-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের পক্ষে ভোট চান।

জনসভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর।

বাবর বলেন, আমাদেরকে রক্তচক্ষু দেখাবেন না। জামায়াত রক্তচক্ষুকে ভয় পায় না। এ সময় তিনি জনগণকে দাড়িপাল্লায় ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয়ী করার আহ্বান জানান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম